1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা - দৈনিক আমার সময়

রংপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আলামীন রংপুর
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
oplus_131072

দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রংপুর জেলা সমাজসেবা কমপ্লেক্স থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। জেলা প্রশাসন, বিভাগীয় সমাজসেবা কার্যালয় ও জেলা সমাজসেবা কার্যালয়, রংপুরের যৌথ আয়োজনে র‍্যালিতে প্রবীণ ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সমাজসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা সমাজসেবা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে সেখানে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। দীর্ঘ কর্মজীবনে অর্জিত তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা নতুন প্রজন্মের জন্য মূল্যবান। তাই প্রবীণদের অবহেলা না করে তাদের মতামত ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।
বক্তারা আরও বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক প্রবীণ শারীরিক, মানসিক ও আর্থিক নানা সমস্যার মুখোমুখি হন। তাদের নিরাপত্তা, চিকিৎসা, সামাজিক মর্যাদা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি প্রবীণবান্ধব পরিবেশ তৈরি এবং তাদের সামাজিকভাবে সক্রিয় রাখার উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
র‍্যালিতে অংশগ্রহণকারীরা প্রবীণদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে প্রবীণদের প্রতি পারিবারিক দায়িত্ববোধ বৃদ্ধি এবং তাদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়, রংপুরের উপপরিচালক নুসরাত ফাতেমা, সহকারী পরিচালক মোসা. মনিমুন আকতারসহ সমাজসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, প্রবীণ ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, প্রবীণদের কল্যাণ নিশ্চিত করা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়; পরিবারের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষেরও দায়িত্ব রয়েছে। প্রবীণদের প্রতি সম্মান, সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের জীবনের শেষ অধ্যায়কে নিরাপদ ও মর্যাদাপূর্ণ করে তুলতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com