1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইলে সদরের সীমাখালী মার্কাজ মাদ্রাসার পাস থেকে    অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার - দৈনিক আমার সময়

নড়াইলে সদরের সীমাখালী মার্কাজ মাদ্রাসার পাস থেকে    অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নড়াইল সদর আউড়িয়া ইউনিয়নের সীমাখালী এলাকার মার্কাজ মাদ্রাসার পাস থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে নড়াইল সদর থানা পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।
২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ১১ টার দিকে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের সুত্রে জানা যায়, গতকাল২৮ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে নড়াইল সদর উপজেলার সীমাখালি এলাকায় সড়কের পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই রাতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সেটিও প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় ও মৃত্যুর কারণ শনাক্তে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com