1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ডিমলায় বিভিন্ন আনসার গার্ড পরিদর্শন নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ - দৈনিক আমার সময়

ডিমলায় বিভিন্ন আনসার গার্ড পরিদর্শন নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ

আলামীন রংপুর
    প্রকাশিত : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নীলফামারীর ডিমলা উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্ব পালনরত আনসার সদস্যদের গার্ড পরিদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশিক্ষক মো. মনিরুজ্জামান উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনসার গার্ড ও ডালিয়া পানি উন্নয়ন বোর্ড আনসার গার্ড পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি দায়িত্ব পালনরত আনসার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন ডিউটি পোস্ট ঘুরে দেখেন। এ সময় তিনি আনসার সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালনের পাশাপাশি গার্ডের পরিষ্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করা, হাসপাতালকেন্দ্রিক দালালচক্র, চুরি ও ছিনতাই প্রতিরোধে সতর্ক ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।
এছাড়া ডালিয়া পানি উন্নয়ন বোর্ডে দায়িত্ব পালনরত আনসার সদস্যদেরও নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
পরিদর্শনকালে দায়িত্ব পালনে আনসার সদস্যদের শৃঙ্খলা, সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com