দিনাজপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুজ্জামান বলেন, ‘বৃক্ষ মানুষের প্রকৃত বন্ধু’। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়, পরিবেশ ভাসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন ও সবুজ বনায়নে বৃক্ষরোপন গুরুত্ব অপরিসীম। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনাজপুর আনসার-ভিডিপি’র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে র্যালি, বৃক্ষরোপন, প্রশিক্ষণ কেন্দ্রের অভ্যন্তরে বিভিন্ন জাতের ৫০০টি চারা রোপন করেন। চারা রোপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত এ কথা বলেন।
বৃক্ষরোপন কর্মসূচির প্রধান অতিথি জেলা কমান্ড্যান্ট আরও বলেন বেশি করে গাছ লাগান, গাছ লাগানো ছদকাতুল জারিয়া, গাছ আমাদের প্রকৃত বন্ধু, গাছ মূল্যবান সম্পদ, গাছ অক্সিজেন না দিলে আমরা বেঁচে থাকতে পারতাম না। তাই বৃক্ষরোপনে যত্ন নিতে হবে। বৃক্ষের রক্ষানাবেক্ষন ও পরিচর্চা করার পরামর্শ প্রদান করেন তিনি।
বাহিনীর এ বৃক্ষরোপন অভিযানে জেলার বিভিন্ন উপজেলায় ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপনের কর্মসুচি অব্যাহত রয়েছে। দিনাজপুর আনসার ভিডিপি জেলা কার্যালয়ের আয়োজনে বৃক্ষরোপন কর্মসুচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ মনিরুজ্জামানসহ উপজেলা প্রশিক্ষক, প্রশিক্ষিকা আনসার-ভিডিপি’র দলপতি দলনেত্রী ব্যাটালিয়ান আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply