বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা আধুনিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর এমপি। ১৬ সেপ্টেম্বর বুধবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানা ভবন (মেট্রো টাইপ-১) নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার। পরবর্তীতে প্রতিমন্ত্রী ও বিএমপি কমিশনার বন্দর থানা পরিদর্শন করে থানার সার্বিক কার্যক্রম ও বর্তমান অবকাঠামোগত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে তারা থানার সার্বিক কার্যক্রম ও বিদ্যমান অবকাঠামোগত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে থানার কার্যক্রম পরিচালনার বর্তমান পরিবেশ ও অবকাঠামোগত বিষয়গুলোও পরিদর্শন করা হয়। নতুন ভবন নির্মাণের উদ্যোগের ফলে বন্দর থানার কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির পাশাপাশি পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও সেবাপ্রত্যাশী মানুষের জন্য থানার পরিবেশ উন্নত হওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Leave a Reply