বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস বলেছেন কলেজপড়ুয়া তরুণ-তরুণীদের শৃঙ্খলা, দেশপ্রেম, নৈতিকতা, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার পাশাপাশি দক্ষ, দায়িত্বশীল ও আত্মনির্ভর নাগরিক হিসেবে গড়ে তোলাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। একই সঙ্গে জননিরাপত্তা, জনকল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করে আনসার ও ভিডিপির জনসম্পৃক্ততা আরও জোরদার করাও এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।
(১৫ সেপ্টেম্বর) নীলফামারী জেলার সদর উপজেলার চাঁদেরহাট ডিগ্রি কলেজে ৭০জন, সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় ৭০ জন, কিশোরগঞ্জ উপজেলা সরকারি ডিগ্রি কলেজ ৬৪জন কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-১ম ধাপের ১০দিন মেয়াদি কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রশিক্ষণের সার্বিক অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। উদ্বোধন অনুষ্ঠানে নীলফামারী জেলা কমান্ড্যান্ট মোঃ মিজানুর রহমান, প্রশিক্ষণের সাথে জড়িত সংশ্লিষ্ট উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপমহাপরিচালক আরও বলেন আনসার-ভিডিপি মৌলিক প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনগণের কল্যাণে সমাজের উন্নয়নে আনসার-ভিডিপি সদস্যদের কাজ করতে হবে। গ্রাম ও শহর অঞ্চলে সামাজিক কার্যকলাপ সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন দলগতভাবে প্রতিরোধ করতে হবে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধির দিকে ধাপে ধাপে এগিয়ে নিতে হবে। মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে আনসার বাহিনীকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। সুশৃঙ্খল বাহিনীর গর্বিত সদস্য হিসেবে দক্ষতা অর্জনের মাধ্যমে একটি মর্যাদাশীল ও সুদৃঢ় অবস্থানে এ বাহিনীকে দাঁড় করতে বলিষ্ঠ ভুমিকা রাখতে হবে। উপমহাপরিচালক এ যুগোপযোগী প্রশিক্ষণে বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply