নড়াইল সদর থানার পশ্চিম পাসে পৌর এলাকার আলাদাৎপুর কুন্ডুপাড়া নামক স্থান থেকে মাদক ইয়াবা বিদেশী মদের বোতল ও অস্ত্র সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৪ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে গোপন সংবাদ সূত্রে পৌরসভার আলাদাতপুরের চিত্রা নদীর পাড়ে কুন্ডুপাড়া ঘাট নামক স্থানে গোয়েন্দা পুলিশ ডিবি (ওসি) আলাউদ্দীন মিলনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আটককৃত ব্যক্তিরা পুলিশকে অস্ত্র দেখিয়ে, ভিতরে প্রবেশ করতে নিষেধ করে।
এ সময় খবর পেয়ে নড়াইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান, ডিবি (ওসি) আলাউদ্দীন মিলন, নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত (ওসি) অজয় কুমার কুন্ডুসহ আলাদাতপুর কুন্ডুপাড়া নদির পাড়ের চার পাশ ঘিরে অভিযান চালিয়ে ভরাশুলা গ্রামের সৈয়দ ওলিয়ার রহনানের ছেলে হিরো, লোহগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের কোটাকোল গ্রামের আতিয়ার মোল্লার ছেলে ইকবাল হোসেন মোল্লা ও সিমাখালী গ্রামের ইউনুছ শরিফের ছেলে সালমান শরিফ কে গ্রেফতার করে।
পরে নদীর পাড়ে তৈরী করা রহস্যময় ঝুপড়ি ঘর তল্লাশি
Ctrl+K Open command paletteকরে ৫ বোতল বিদেশি মদের খালি বোতল, সেভেন গিয়ার চাকুসহ দেশীয় অস্ত্র, আসামিদের তল্লাশি করে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ৫৯ হাজার ৫শ টাকা ইয়াবা সেবনের সরঞ্জাম ও একটি প্রাইভেটকারসহ ৩ জন গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ ডিবি।
গোয়েন্দা পুলিশ ডিবি (ওসি) আলাউদ্দীন মিলন ও মোবাইল সদর থানার পুলিশ পরিদর্শক অজয় কুমার কুন্ডু সাংবাদিক দের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক,অস্ত্রসহ তাদের আটক করা হয়েছে, এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply