1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাটোরের বড়াইগ্রামে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার - দৈনিক আমার সময়

নাটোরের বড়াইগ্রামে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের বড়াইগ্রামে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫-এর নাটোর ক্যাম্প।র‍্যাব-৫ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় লালচান মন্ডল (৩৫) ও মনিরুল ইসলাম (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।পরে লালচান মন্ডলের বাড়ির গোয়ালঘরের মাচার ওপর একটি বস্তার ভেতর থেকে পলিথিনে মোড়ানো ছয় পোটলায় ৬ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র‍্যাব। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়াইগ্রাম থানায় মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com