1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
যুব শক্তিতে সবুজ বিপ্লব: যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় ‘বৃক্ষ দত্তক’ কর্মসূচি শুরু - দৈনিক আমার সময়

যুব শক্তিতে সবুজ বিপ্লব: যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় ‘বৃক্ষ দত্তক’ কর্মসূচি শুরু

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
গাছ লাগানোর পাশাপাশি তাঁর সঠিক পরিচর্যা, সুরক্ষা ও দীর্ঘমেয়াদি জীবন নিশ্চিত করার লক্ষ্যে সরকারি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় শুরু হয়েছে বিশেষ ‘বৃক্ষ দত্তক’ কর্মসূচি।
Green Revolution Society Bangladesh-এর উদ্যোগে এবং সংস্থার সভাপতি ও সবুজ বিপ্লবের উদ্যোক্তা এম এ মনজুরের পরিচালনায় এ কার্যক্রম এগিয়ে যাচ্ছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, নিরাপদ খাদ্য উৎপাদন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে যুব সমাজকে এই উদ্যোগে সম্পৃক্ত করা হচ্ছে।
বৃক্ষ দত্তক ক্যাম্পেইন ২০২৬ এর অংশ হিসেবে সবুজ বিপ্লব নার্সারি এন্ড এগ্রো ট্যুরিজম কক্সবাজার এর সৌজন্যে কক্সবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয় এবং বৃক্ষের পরিচর্যা ও নিরাপত্তার নিশ্চিত করার জন্য জেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে দত্তক দেয়া হয়।
গাছ লাগানোই শেষ কথা নয়—গাছকে বাঁচিয়ে রাখাই প্রকৃত সবুজ বিপ্লব।
আসুন, একটি গাছ দত্তক নিই—একটি জীবনের দায়িত্ব নিই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com