1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হরিরামপুরে কৃষকদের প্রশিক্ষণ ও চারা বিতরণ - দৈনিক আমার সময়

হরিরামপুরে কৃষকদের প্রশিক্ষণ ও চারা বিতরণ

সোহেল রানা 
    প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জের হরিরামপুরে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ ও ১০ জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলাদা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে চরাঞ্চলের কৃষক-কৃষাণীদের আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল চাষ, সুষম সার ও কীটনাশক ব্যবহার এবং জলবায়ু সহনশীল কৃষি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

একই দিন ব্র্যাক ব্যাংক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত কৃষক-কৃষাণীদের মধ্যে ১০ জাতের গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (পি.এস.এস) ও প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ- পরিচালক

কৃষিবিদ শাহজাহান সিরাজ, হরিরামপুর উপজেলা কৃষি অফিসার মো তৌহিদুজ্জামান খানসহ স্থানীয় কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বাড়াতেই এসব কর্মসূচি নেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে কৃষকদের মধ্যে কৃষি উপকরণও বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com