1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কামারপাড়ায় আন্তঃকামারপাড়া মিনি বার টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

কামারপাড়ায় আন্তঃকামারপাড়া মিনি বার টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

আলামীন রংপুর
    প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

রংপুরে উৎসবমুখর পরিবেশে কামারপাড়া যুব সমাজের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে আন্তঃকামারপাড়া মিনি বার টুর্নামেন্টের মেগা ফাইনাল। খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ফাইনাল খেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক, রংপুর মহানগর যুবদলের মো. লিটন পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈলাশ রপ্তান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাওলানা মো. আশরাফুল ইসলাম, কারমাইকেল কলেজের সাবেক জিএস ও সমাজসেবক আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হেলাল হোসেন ভুট্টু, রংপুর মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেন পিন্টু এবং রংপুরের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শেখ হীয়া।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, জাসাস, মেট্রোপলিটন কোতোয়ালি থানা, রংপুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামপুর কলেজের প্রফেসর জনাব মামুন ইসলাম।

খেলাকে কেন্দ্র করে আয়োজকরা বলেন, যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিকভাবে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব।

আন্তঃকামারপাড়া মিনি বার টুর্নামেন্টের মেগা ফাইনাল উপলক্ষে আয়োজক কামারপাড়া যুব সমাজের পক্ষ থেকে উপস্থিত অতিথি, খেলোয়াড় ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com