1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐক্যের বার্তা, বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐক্যের বার্তা, বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিপুলসংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি ঘিরে বনপাড়া বাজারে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শুক্রবার বিকেলে বনপাড়া বাজারে উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ মোল্লার নেতৃত্বে র‌্যালিটি বের করা হয়। দলীয় পতাকা ও বিভিন্ন স্লোগানে মুখরিত র‌্যালিটি বনপাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে বনপাড়া বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মোঃআব্দুল আজিজ।

পথসভায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনের কথা তুলে ধরেন। তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকার আহ্বান জানান।

কর্মসূচিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আয়োজকরা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচির মধ্য দিয়ে বড়াইগ্রামে বিএনপির সাংগঠনিক ঐক্য ও নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতির একটি শক্তিশালী বহিঃপ্রকাশ ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com