1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মহেশখালী সোনাদিয়া চ্যানেলে ট্রলারডুবি: দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ - দৈনিক আমার সময়

মহেশখালী সোনাদিয়া চ্যানেলে ট্রলারডুবি: দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার  জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
বঙ্গোপসাগরের কক্সবাজারের সোনাদিয়া চ্যানেলে ট্রলার ডুবিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর ) ভোরে মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের সোনাদিয়া চ্যানেলে এ টলার ডুবির ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। এ ঘটনায় নুরুল আলম ও মুহিব উল্লাহ নামে আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। তাঁদের সবাই  কক্সবাজারের মহেশখালী উপজেলার স্থানীয় বাসিন্দা।
জানা গেছে, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার নিয়ে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে রওনা হন কয়েকজন জেলে। বৃহস্পতিবার ভোররাত ট্রলারটি বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলে এসে ডুবে যায়।
স্থানীয় জেলেদের বরাত দিয়ে মহেশখালী থানার পরিদর্শক (ওসি) মো. আবদুস সুলতান বলেন, বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলে রাতে ট্রলারটি ডুবে যায়। পরে ভোরের দিকে স্থানীয়রা তল্লাশি চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এখনো নিখোঁজ দুইজনকে উদ্ধারে স্থানীয়ভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিমও পাঠানো হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, নিহতদের মরদেহ পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঝড়ো বাতাস ও উচ্চ জোয়ারে ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com