1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাটোরের বড়াইগ্রামে তরুণদের জন্য কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু - দৈনিক আমার সময়

নাটোরের বড়াইগ্রামে তরুণদের জন্য কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু

রতন আলী নাটোর
    প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বাড়িয়ে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে নাটোরের বড়াইগ্রামে দুই মাস মেয়াদি কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ভ্রাম্যমাণ আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকার ২য় পর্যায়)প্রকল্পের আওতায় সেপ্টেম্বর ও অক্টোবর মাসজুড়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। সভাপতিত্ব করেন নাটোরের যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক গোলাম মাহবুব।

আয়োজকেরা জানান, উপজেলা পর্যায়ের সুবিধাবঞ্চিত ও আগ্রহী তরুণদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা এবং আধুনিক শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ তৈরিই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ভ্যানের মাধ্যমে প্রত্যন্ত এলাকার তরুণদের কাছে আইসিটি প্রশিক্ষণের সুযোগ পৌঁছে দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com