1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
"রায়হান পৌর বণিক সমিতির স্থায়ী ভবন  নির্মাণসহ ব্যবসায়ের শৃঙ্খলা রক্ষা করবেন"  - দৈনিক আমার সময়

“রায়হান পৌর বণিক সমিতির স্থায়ী ভবন  নির্মাণসহ ব্যবসায়ের শৃঙ্খলা রক্ষা করবেন” 

আবুল কালাম আজাদ স্বাধীন
    প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী পৌর বর্ণিক সমিতি ত্রি-বার্ষিক নির্বাচন দীর্ঘ ২৩ বছর পর অনুষ্ঠিত হবে চলতি বছর  আগামী ১২ই সেপ্টেম্বরে। গত ২৪ আগস্ট তারিখে প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সূত্রমতে, নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচন ২০২৬-এ ত্রি-বার্ষিক নির্বাচনে ১৯ টি পদের মধ্যে ১১ জন বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনের দিন ফলাফল ঘোষণার সময়ে। নির্বাচন পরিচালনা অফিস সূত্রে, সভাপতি পদে আবদুল মোতালেব আপেল এবং সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম এর যৌথ প্যানেলেন নাম ‘আপেল-রায়হান’প্যানেল। ‘আপেল-রায়হান’ প্যানেলেন ১১ জনই বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী আর বাকী ৮ জন আগামী ১২ই সেপ্টেম্বরে ভোটের মাধ্যমে বিজয়ী হওয়ার জন্যে প্রতিদ্বন্দ্বীতা করবেন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী: সিরাজুল ইসলাম রায়হান দেয়াল ঘড়ি মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি জানান, দীর্ঘ ২৩ বছর নোয়াখালী পৌর বণিক সমিতিতে গণতন্ত্র ছিল না। আগামী ১২ই সেপ্টেম্বর সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে সবাইকে বিজয়ী হতে হবে। তিনি বিজয়ী হলে বণিক সমিতির জন্য কিকি কাজ করবেন ?, এমন প্রশ্নের জবাবে সিরাজুল ইসলাম রায়হান বলেন, প্রথমে তিনি নোয়াখালী পৌর বণিক সমিতির জন্য বৈধ জমি ক্রয়ের মাধ্যমে স্থায়ী একটি ভবন নির্মাণ, সকলের পরামর্শক্রমে ব্যবসায়ীরা যাতে শান্তি ও সু-শৃঙ্খলভাবে ব্যবসায় কাজ পরিচালনা করতে পারে সে জন্যে তিনি সর্বোচ্চ চেষ্টা  করে যাবেন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সোহরাব হোসেন। সদস্য ২ জন, মোঃ সাইফুল ইসলাম ও এডভোকেট মোহাম্মদ গোলাম রব্বানী। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে মোট ২০৮৯ জন ভোটারকে উপস্থিত থেকে  মাইজদী হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে  সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট প্রদান করার জন্যে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com