1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়ায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : শনিবার, ২৪ জুন, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ধরন্তী বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রবির হোসেন নামে (১৭) এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টায় দমকল বাহিনীর সদস্যরা বিল সংলগ্ন তিতাস নদী থেকে তার মরদেহটি উদ্ধার করে। সে কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী গ্রামের জলিল মিয়ার ছেলে।
সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: তরিকুল জানান, শুক্রবার রাতে রবি তার ভাইকে সাথে নিয়ে ধরন্তী বিলে মাছ ধরতে গিয়ে বিলের পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায় নি। পরে শনিবার সকালে দমকল বাহিনীর সদস্যরা তিতাস নদীতে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ স্বাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com