বরিশালে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের আভিযানিক ও সাইবার অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন বৃহস্পতিবার দুপুরে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাল্টিপারপাস ভবনের কনফারেন্স রুমে মে মাসের আভিযানিক ও সাইবার অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা। সভায় তিনি ‘The Armed Police Battalions Ordinance, 1979’ এর সেকশন ৬ মোতাবেক আভিযানিক সুযোগে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার, চোরাচালান প্রতিরোধে প্রয়োজনীয় অভিযান পরিচালনা, উদ্ধার ও গ্রেপ্তার, মানব-পাচার প্রতিরোধে অভিযান পরিচালনা, উদ্ধার ও গ্রেপ্তার, মাদক উদ্ধার ও গ্রেপ্তার, AOR অনুযায়ী রাজনৈতিক হত্যাকান্ড, গণডাকাতি, ছিনতাই, জঙ্গি আক্রমণ, চাঞ্চল্যকর ঘটনা সংক্রান্তে ইন্টেলিজেন্স সংগ্রহ, টহল পরিচালনা ও প্রয়োজনীয় ক্ষেত্রে গ্রেপ্তার, জব্দ তালিকা প্রস্তুত,তল্লাশী ও গ্রেপ্তার সংক্রান্ত প্রশিক্ষণ আয়োজন, জনগণের সাথে উত্তম ও পেশাদার আচরণ, মাদকের বিরুদ্বে জিরো টলারেন্স, অনলাইনে জুয়া না খেলা, পেশাদারিত্ব বজায় রাখা এবং সাইবার অপরাধ ও সাইবার বুলিং প্রতিরোধে কাজ করার নির্দেশ প্রদান করেন। এ সময় উপ-অধিনায়ক (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন বলেন, অনৈতিক ও নেতিবাচক কাজ পরিহার করা ও উদ্ধারজনিত কাজ বৃদ্ধির নির্দেশ প্রদান করেন। সভা সঞ্চালনায় ছিলেন সহকারী পুলিশ সুপার (এ্যাডজুটেন্ট) মোঃ মাহমুদুল হাসান চৌধুরী। সভায় আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি (বিকিউএম) নাসরিন জাহান, ইন্সপেক্টর শাহ ফয়সাল আহমেদ, ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম সহ অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখা ও সাইবার অপরাধ সেলের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
Leave a Reply