1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা - দৈনিক আমার সময়

বরিশালে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬

বরিশালে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’ প্রতিপাদ্যে বরিশালে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন করা হয়। ১৩ মে বুধবার সকাল ১১টায় বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে নগরীর রুপাতলীতে জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অবহেলা না করে পরম যত্নে গড়ে তুললে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। অনেক বিশেষ শিশু এখন নিজের দৈনন্দিন কাজ নিজে করার পাশাপাশি বিভিন্ন সৃষ্টিশীল কর্মকাণ্ডে অসাধারণ মেধার পরিচয় দিচ্ছে। তাই প্রতিবন্ধকতাকে সীমাবদ্ধতা না ভেবে, সঠিক পরিচর্যার মাধ্যমে তাদের ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করার আহ্বান জানান তিনি। তিনি বলেন প্রতিবন্ধী শিশুদের লালন-পালন অত্যন্ত ধৈর্য, দায়িত্ববোধ ও পারিবারিক সহযোগিতার বিষয়। তাদের দেখাশোনায় পরিবারের সবাইকে একসঙ্গে কাজ করতে হয়। তবে এসব শিশু সমাজ বা পরিবারের জন্য কোনো বোঝা নয়, বরং মূল্যবান সম্পদ। যথাযথ পরিচর্যা, ভালোবাসা ও সহানুভূতি পেলে তারা সমাজে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারে। তিনি আরো বলেন শিশুর জন্মের পর থেকেই কিছু লক্ষণের মাধ্যমে প্রতিবন্ধীতার বিষয়টি প্রাথমিকভাবে বোঝা সম্ভব। এ ধরনের লক্ষণ দেখা গেলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে প্রাথমিক চিকিৎসা শুরু করলে অনেক ক্ষেত্রে সমস্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সাজ্জাদ পারভেজ। সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার মুখার্জী। এ সময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা উম্মে কুলসুম সহ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, প্রতিবন্ধী শিশু ও অভিভাবক এবং গণমাধ্যমকর্মী। সভা শেষে প্রধান অতিথি ৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতে ‘সুবর্ণ নাগরিক কার্ড’ তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com