সমস্যায় জর্জরিত নোয়াখালী বিসিক শিল্পনগরী। স্থান পরিদর্শনে নোয়াখালীর বিসিক শিল্প নগরী প্রতিষ্ঠার ২০০৭ এর জুন থেকে ঘুষ গ্রহণ প্রবণতায় কারণে নোয়াখালী বিসিকে চাহিদা মতো গ্যাসের প্রেসারের সংযোগ না দেওয়ার অভিযোগ উঠেছে বিজিডিসিএল-এর বিরুদ্ধে ! বিসিক শিল্প মালিক পক্ষ ব্যবসা হাল ছাড়তে এখন বাধ্য হচ্ছেন ! এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা বিসিক শিল্প এলাকার শিল্প মালিকদের মধ্যে হারুন অর রশিদ বলেন, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল) নোয়াখালী জেলা কার্যালয় সেলস বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও দূর্নীতির মানসিকতার কারণে ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়ে নির্মাণের ১৯ বছর পেরিয়ে গেলেও এখনো নোয়াখালী বিসিকে শিল্প বান্ধব পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে ! মালিক পক্ষ থেকে কথা আসছে, চাহিদা মোতাবেক গ্যাস লাইনের প্রেসার বাড়াতে শিল্প মালিকদের পক্ষ হয়ে জেলা বিসিক কর্তৃক ২০০৭ সাল থেকে (বিজিডিসিএল) কে প্রতিবছর চিঠি দিয়ে আসছে । এবিষয়ে উপমহাপরিচালক মোঃ আসাদুল্লাহ হাসান বলেন, বিসিক প্রতিষ্ঠানলগ্ন থেকে গ্যাস সরবরাহের পাইপটি চিকন। তিনি এজেলায় দায়িত্ব গ্রহনের পর থেকে ১৫/০৪/২০২৬ ও ১৭/০৪/২০২৬ তারিখে দুইবার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল) নোয়াখালী জেলা কার্যালয় সেলস বিভাগকে। সেলস বিভাগ বিসিকে চিঠি দিয়েছে যে, বিসিক এলাকায় একটি গ্যাস স্টক রাখার কেন্দ্র স্থাপনের জন্য জায়গা দিলে শিল্প প্রতিষ্ঠানের চাহিদা মতো গ্যাস সরবরাহ করতে পারবে। গ্যাস স্টক রুমের জায়গা বরাদ্দে বিষয়ে বিসিক কর্তৃক পক্ষের বক্তব্য হলো, শুধু বিসিকের প্রয়োজন জায়গা দিতে পারবে জেলা বিসিক কর্তৃকপক্ষকে। কিন্তু বিসিক এরিয়ার অফিস থেকে অন্যান্য এলাকারয় গ্যাস সরবরাহের জন্য জায়গা বিসিক হেড অফিস নাও দিতে পারে। তাছাড়া গ্যাস সরবরাহের রুমের জায়গা বিষয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) হেড অফিস কর্তৃক কোন উত্তর পত্র পাঠায়নি, নোয়াখালী জেলা (বিসিক) অফিস। অনুসন্ধানে পাওয়া গেছে, জেলা বিসিক কর্তৃক শিল্প মালিকদের পক্ষ হয়ে চিঠি দেওয়াতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল) নোয়াখালী জেলা কার্যালয় সেলস বিভাগ বিসিক এলাকার শিল্প মালিক থেকে মোটা অংকের ঘুষ নিতে পারছে না বলে সঠিক মাপের গ্যাস লাইন স্থাপন করছেনা এমন অভিযোগ করেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল) নোয়াখালী জেলা কার্যালয় সেলস বিভাগের বিরুদ্ধে। দেশের গুরুত্বপূর্ণ সরকারি আয়ের উৎস নোয়াখালী জেলার “বিসিক” ধ্বংস থেকে বাচাঁতে পর্যাপ্ত গ্যাসের লাইনের সংযোগসহ বিরাজমান সমস্যা সমাধান কল্পে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দীর্ঘায়িত নয়, এমন অনুরোধ জানিয়েছেন শিল্প ও বাণিজ্য দমন্ত্রণালয়সহ বিসিক হেড অফিসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ।
Leave a Reply