বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মে দুপুরে প্রেসক্লাব চত্বর থেকে গণমাধ্যম কর্মীদের নিয়ে রেলি শহর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলানয়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনুর সভাপতিতে প্রধান অতিথি বাগেরহাট সদর আসনের এমপি মনজুরুল হক রাহাদ বলেন বাংলাদেশে যারা প্রতিষ্ঠিত গণমাধ্যমে কাজ করেন তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এ পর্যায়ে এসেছেন তারা স্বাধীনভাবে কাজ করবে এটাই স্বাভাবিক , কিন্তু আমরা তা দেখতে পাই না।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অপূর্ব দাস, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, সরকারি তথ্য কর্মকর্তা বিশ্বজিৎ শিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন প্রমুখ।
Leave a Reply