1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
লালমনিরহাট আনসার ব্যাটালিয়নের নবীন সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী, কুজকাওয়াজ অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

লালমনিরহাট আনসার ব্যাটালিয়নের নবীন সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী, কুজকাওয়াজ অনুষ্ঠিত

আলামীন রংপুর
    প্রকাশিত : শনিবার, ২ মে, ২০২৬

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর লালমনিরহাট আনসার ব্যাটালিয়ন (৩৪ বিএন)-এ ২৬তম ও ২৭তম ব্যাচের ১০ সপ্তাহ মেয়াদি নবীন সিপাহিদের ‘পরিচিতিমূলক প্রশিক্ষণ (ওটি)’ এর সমাপনী, কুজকাওয়াজ অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। ২ মে শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে নবীন সিপাহিরা শৃঙ্খলাবদ্ধ প্যারেডসহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম প্রদর্শন করেন, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। মনোমুগ্ধকর এই কুজকাওয়াজ প্যারেড গ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। প্যারেড শেষে প্রধান অতিথি নবীন সিপাহিদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। প্রধান অতিথি তার বক্তব্যে নবীন সিপাহিদের দক্ষতা ও শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত ব্যাটালিয়ান এর পরিচালক মো: কামারুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন , রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াৎ হোসাইন, কোম্পানির কমান্ডার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পদবীর সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি নবীন সিপাহিদের পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি তিন জন শ্রেষ্ঠ প্রশিক্ষনার্থীদের পুরস্কৃত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com