1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রংপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল - দৈনিক আমার সময়

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রংপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

আলামীন রংপুর
    প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা হাতে জাতীয় পতাকা ও ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি শাপলা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব। তারা অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণরায়ের প্রতিফলন ঘটাতে এখনো দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
বক্তারা আরও বলেন, একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটের রায় বাস্তবায়ন অত্যন্ত জরুরি। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
উল্লেখ্য, জামায়াতে ইসলামির নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সম্প্রতি গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি পালন করছে। বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com