1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত-নিহত ২৩ পরিবারকে ৭১ লক্ষ টাকা অনুদান দিল বিআরটিএ বিআরটিএ কল্যাণ ট্রাস্ট বোর্ডের মাধ্যমে দ্রুত সহায়তা—নিরাপদ সড়ক গঠনে সচেতনতার আহ্বান - দৈনিক আমার সময়

রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত-নিহত ২৩ পরিবারকে ৭১ লক্ষ টাকা অনুদান দিল বিআরটিএ বিআরটিএ কল্যাণ ট্রাস্ট বোর্ডের মাধ্যমে দ্রুত সহায়তা—নিরাপদ সড়ক গঠনে সচেতনতার আহ্বান

আলামীন রংপুর
    প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ৭১ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএ কল্যাণ ট্রাস্ট বোর্ডের মাধ্যমে ২৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই অনুদান তুলে দেওয়া হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন বলেন,
“সড়ক দুর্ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই বড় ক্ষতি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই।
এসময় বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ শফিকুল আলম সরকার বলেন,
“বিআরটিএ শুধু যানবাহনের ফিটনেস বা লাইসেন্স প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায়ও আমরা কাজ করে যাচ্ছি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”
তিনি বিআরটিএ কল্যাণ ট্রাস্ট বোর্ডের কার্যক্রম তুলে ধরে আরও বলেন,
“এই ট্রাস্ট বোর্ড সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের একটি বিশেষ প্ল্যাটফর্ম। দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে ‘ফরম-৩২’-এর মাধ্যমে আবেদন গ্রহণ করা হয় এবং দ্রুত যাচাই-বাছাই শেষে সহায়তা প্রদান নিশ্চিত করা হয়। আবেদন সংশ্লিষ্ট বিআরটিএ জেলা সার্কেলে দাখিল করতে হয় এবং প্রয়োজনীয় অন্যান্য ফরম বিআরটিএ’র ওয়েবসাইটে পাওয়া যায়।”
তিনি আরও জানান, বিআরটিএ চেয়ারম্যান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং বোর্ড নিয়মিতভাবে নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত মোটরযান পরিদর্শক মোঃ মাহবুবার রহমান বলেন,
“সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের আরও দায়িত্বশীল হতে হবে। যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং ট্রাফিক আইন মেনে চললেই দুর্ঘটনার হার অনেকাংশে কমে আসবে।”
অনুদানপ্রাপ্ত পরিবারগুলো সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com