1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর জেলা আন্তঃ ক্লাব ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতা  - দৈনিক আমার সময়

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর জেলা আন্তঃ ক্লাব ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতা 

আলামীন রংপুর
    প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর জেলা আন্তঃ ক্লাব ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল বুধবার রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার ভিডিপিপ্রশিক্ষণ কেন্দ্রে ক্রিয়া প্রতিযোগিতায় রংপুর ও ঠাকুরগাঁও জেলার আন্তঃক্লাব টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের রেঞ্জ উপমহাপরিচালক  মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ পরিচালক মোঃ শফিকুল আলম, রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম ও ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুল আফছার। ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ঠাকুরগাঁও আনসার ভিডিপি জেলা দল এবং রানার্সআপ রংপুর আনসার ভিডিপি জেলা দল। এ সময় আরো উপস্থিত ছিলেন রংপুর জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট নুরুজ্জামান ,রংপুর সদর উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ নাসিম হাসান, উপজেলা প্রশিক্ষক, ব্যাটালিয়ন আনসার ও আনসার ভিডিপির ক্রীড়া প্রতিযোগিতাবৃন্দু।  ভলিবল খেলা পরিচালনা করেন ব্যাটালিয়ান  আনসার মোঃ রিপন মিয়া। উল্লেখ্য ভলিবল প্রতিযোগিতা
 চ্যাম্পিয়ন দল ঢাকা আনসার ভিডিপির একাডেমী শফিপুর গাজীপুর খেলায় অংশগ্রহণ করবে বলে সূত্র প্রকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com