1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

মোঃ আল মামুন, জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
Oplus_16908288
ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (চট্ট-১১৮১) এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল)  দুপুরে শহরের ভাদুঘর পৌর কেন্দ্রীয় বাস টার্মিনালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ। সংগঠনের সভাপতি মনসুর আলী দানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এবিএম মমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান এবং প্রচার সম্পাদক মো. মাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের পাশাপাশি জেলার বিভিন্ন পর্যায়ের সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com