বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬” বাস্তবায়নের লক্ষে সিটি কর্পোরেশন পর্যায়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল শনিবার সকাল ১১টায় বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনের তৃতীয় তলায় সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় তিনি টিকাদান কর্মসূচি সফল করতে প্রশিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী। তিনি আরো বলেন হাম-রুবেলা নির্মূলে সমন্বিত উদ্যোগ এবং দক্ষ জনবলই এ কর্মসূচির সাফল্যের মূল চাবিকাঠি। প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষকদের মাধ্যমে মাঠ পর্যায়ে টিকাদান কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
Leave a Reply