1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎পরিদর্শনের পাশাপাশি মানবিক খোঁজখবরঃ সিমেন্স হোস্টেল উত্তর এলাকায় খাল-নালায় ফিরছে স্বস্তি - দৈনিক আমার সময়

‎পরিদর্শনের পাশাপাশি মানবিক খোঁজখবরঃ সিমেন্স হোস্টেল উত্তর এলাকায় খাল-নালায় ফিরছে স্বস্তি

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

‎৩৮ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর ও আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগরের সরাসরি তদারকি ও সক্রিয় ভূমিকার ফলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সিমেন্স হোস্টেল উত্তর এলাকার দীর্ঘদিনের অবহেলিত খাল-নালা এখন ফিরে পাচ্ছে নতুন প্রাণ। পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেই তিনি উন্নয়ন কার্যক্রমে যুক্ত হয়ে এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণে জোর দেন।

‎১১ এপ্রিল ২০২৬, সকাল ১০টায় তিনি সরেজমিনে খাল পরিষ্কার ও খনন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় এলাকার উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকের খালগুলো ঘুরে দেখে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। পরিদর্শনকালে তিনি বলেন,

‎খালগুলো খনন করা এখন সময়ের দাবি। এলাকাবাসীর ভোগান্তি কমাতে আমি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব এবং এই কাজ বাস্তবায়নে পাশে থাকব।

‎উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মাটি, বালি, পলিথিন ও বিভিন্ন আবর্জনায় ভরাট হয়ে খালগুলোর স্বাভাবিক পানিপ্রবাহ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হতো তীব্র জলাবদ্ধতা, যা এলাকাবাসীর জন্য নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছিল।

‎এই সংকট নিরসনে একতা সমাজ উন্নয়ন পরিষদের দপ্তর সম্পাদক ও সাংবাদিক ফয়সাল হাসান জনির উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সমন্বিতভাবে খাল পরিষ্কার ও খনন কার্যক্রম শুরু করে, যার ফলে ইতোমধ্যেই দৃশ্যমান পরিবর্তন আসতে শুরু করেছে।

‎ফয়সাল হাসান জনি বলেন,

‎দীর্ঘদিনের অবহেলায় খালগুলো প্রায় অস্তিত্ব হারাতে বসেছিল। সিটি কর্পোরেশনের এই উদ্যোগ প্রশংসনীয় হলেও এটি নিয়মিতভাবে চালু রাখা জরুরি।

‎পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—

‎মোঃ কামরুদ্দিন, সাবেক যুব বিষয়ক সম্পাদক, ৩৮নং ওয়ার্ড বিএনপি ও যুব সংগঠক, বন্দর থানা যুবদল। মোঃ আনোয়ার, সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক। আজম উদ্দিন, সাবেক বিএনপি নেতা। সমাজসেবক মোঃ জাফর।

‎মোঃ মামুন, সহ-আইন সম্পাদক, একতা সমাজ উন্নয়ন পরিষদ (এসউপ)।

‎বক্তারা সতর্ক করে বলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকলে খালগুলো আবারও আগের অবস্থায় ফিরে যেতে পারে। তাই এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

‎বর্তমানে চলমান পরিষ্কার কার্যক্রমের ফলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পানির প্রবাহ, কমছে জলাবদ্ধতা এবং ফিরছে এলাকাবাসীর স্বস্তি।

‎পরিদর্শন শেষে আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগর একই এলাকার এক প্রবীণ অসুস্থ মুরুব্বি মোঃ হাজী নজির আহমদের খোঁজখবর নেন। তিনি তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিয়ে সহমর্মিতা প্রকাশ করেন এবং সুস্থতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com