1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সংসদে এমপি কাজলের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী:  কক্সবাজার সদর ও রামুতে ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত - দৈনিক আমার সময়

সংসদে এমপি কাজলের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী:  কক্সবাজার সদর ও রামুতে ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদে কক্সবাজার জেলার শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান চিত্র তুলে ধরেছেন শিক্ষা মন্ত্রণালয়ের (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, কক্সবাজার সদর ও রামু উপজেলায় বর্তমানে মোট ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত রয়েছে।

 

গতকাল বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সকালের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

 

এমপি লুৎফুর রহমান কাজল তাঁর প্রশ্নে জানতে চেয়েছিলেন- কক্সবাজার সদর, ঈদগাঁও ও রামু উপজেলায় বর্তমানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কত এবং অবশিষ্ট এমপিওবিহীন প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার কোনো পরিকল্পনা সরকারের আছে কি না; থাকলে তা কত সময়ের মধ্যে সম্পন্ন হবে?

 

সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান, কক্সবাজার সদর (ঈদগাঁওসহ) ও রামু উপজেলায় বর্তমানে এমপিভুক্ত ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৪০টি বিদ্যালয়, ১টি স্কুল অ্যান্ড কলেজ, ২টি কলেজ এবং ৩৫টি মাদ্রাসা। তিনি আরও উল্লেখ করেন, প্রশাসনিকভাবে ঈদগাঁও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বর্তমানে কক্সবাজার সদর উপজেলার অধীনে পরিচালিত হচ্ছে।

 

এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে মন্ত্রী বলেন, নীতিমালা ও নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এদিকে সংসদে শিক্ষা সংক্রান্ত এই তথ্য উপস্থাপনের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। স্থানীয় শিক্ষানুরাগীদের মতে, কক্সবাজারের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের এই তৎপরতা ও তথ্য অনুসন্ধানের উদ্যোগ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com