1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সংসদে এমপি কাজলের প্রশ্নের উত্তরে হজ ফ্লাইট কবে জানালেন: ধর্মমন্ত্রী - দৈনিক আমার সময়

সংসদে এমপি কাজলের প্রশ্নের উত্তরে হজ ফ্লাইট কবে জানালেন: ধর্মমন্ত্রী

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
আগামী ১৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিক হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
মঙ্গলবার ( ৭ এপ্রিল)  জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত, এই অধিবেশনে
কক্সবাজার -৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল প্রশ্নোত্তর পর্বে পবিত্র হজ’এ খরচ নিয়ে এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই দিনক্ষণ নিশ্চিত করেন। ধর্মমন্ত্রী বলেছেন, ১৮ এপ্রিল আনুষ্ঠানিক হজ ফ্লাইট শুরু হবে।
সংসদে এমপি কাজল জানতে চান, মাননীয় মন্ত্রী অনুগ্রহ করে বলবেন কি, পবিত্র হজ পালনে খরচ কমানোর বিষয়ে সরকার কোন উদ্যোগ নেওয়া হয়েছে কিনা ; তার লিখিত প্রশ্নের জবাব দেন মন্ত্রী।
ধর্মমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করে করে বলেন, ২০২৬ সালের হজের যাবতীয় কার্যক্রম বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই প্রয়োজনীয় হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে এবং সেই অনুযায়ী বাংলাদেশ ও সৌদি আরব উভয় অংশের বিভিন্ন আনুষঙ্গিক খরচ পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান যে, সৌদি আরবের বেঁধে দেওয়া সময়সীমা বা টাইমলাইন যথাযথভাবে অনুসরণ করে হজযাত্রীদের ভিসাসহ সব ধরনের দাপ্তরিক কার্যক্রম সফলভাবে শেষ করা হয়েছে। ফলে আগামী ১৮ এপ্রিল থেকেই হাজিরা মক্কা ও মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারবেন। হজ ২০২৭-এর প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীর সুযোগ-সুবিধা ও চাহিদার ভিত্তিতে সামগ্রিক অবস্থা বিবেচনা করিয়া হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
সংসদীয় এই প্রশ্নোত্তর টেবিলে ধর্মমন্ত্রী আগামী বছরের পরিকল্পনা নিয়েও আলোকপাত করেন। তিনি জানান যে, ২০২৭ সালের হজের প্যাকেজ নির্ধারণ ও ঘোষণার সময় হজযাত্রীদের সার্বিক সুযোগ-সুবিধা ও চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে হজের খরচ বা প্যাকেজের ব্যয় কমানোর জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে সরকারকে প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করেন তিনি।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজযাত্রীদের যাত্রা যেন নির্বিঘ্ন ও আরামদায়ক হয়, সেজন্য বিমানবন্দর ও ট্রানজিট পয়েন্টগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হজের ফ্লাইট শুরুর এই ঘোষণার মধ্য দিয়ে চলতি বছরের হজ ব্যবস্থাপনার প্রধান ধাপটি শুরু হতে যাচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী বিমানগুলো ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। হাজিদের সার্বিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও সেবক দলও প্রস্তুত রাখা হয়েছে বলে সংসদকে আশ্বস্ত করেন ধর্মমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com