বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল জেলা কার্যালয় পরিচালিত প্রাক-প্রাথমিক ও শিশু বিকাশ শিক্ষা কেন্দ্রের শিশুদের মাঝে পোশাক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল সোমবার বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের মিলনায়তনে এই পোষাক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন। এ সময় প্রধান অতিথি এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের জন্য বাংলাদেশকে একটি শিশুদের স্বর্গরাজ্য তৈরি করতে চেয়েছিলেন এবং সেই চিন্তা থেকেই তিনি পরবর্তী শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। ঢাকার শাহবাগে শিশুপার্ক প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই চিন্তা থেকে পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনে শিশুদের জন্য নতুন কুঁড়ি প্রতিযোগিতা হয়েছিল। বিগত সরকার শিশুদের সব ধরনের কর্মসূচি ও সব ধরনের অনুদান বন্ধ করে দিয়েছিলেন এবং জনবল নিয়োগ সবকিছু বাদ দিয়েছে শুধু প্রতিষ্ঠান জিয়াউর রহমান এর হাতে তৈরি এই কারণে। আমরা আগামীতে এই বাংলাদেশকে শিশু ও মহিলা বান্ধব পরিবেশ করতে চাই, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক একেএম আখতারুজ্জআমান তালুকদার মামুন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আঃ জব্বার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন।
Leave a Reply