1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খননের সময় মর্টারশেল উদ্ধার - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খননের সময় মর্টারশেল উদ্ধার

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ গ্রামে পুকুর খননের সময় একটি মর্টারশেল উদ্ধার হয়েছে। সোমবার দুপুরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়া মর্টারশেল উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটির চারপাশে দড়ি দিয়ে বেষ্টনী তৈরি করে নিরাপত্তা জোরদার করে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ভাষা সৈনিক ও ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন আহমেদের গ্রামের বাড়িতে পুকুর খননের কাজ চলছে। গত রবিবার দুপুরে শ্রমিকরা কোদাল দিয়ে মাটি কাটার সময় হঠাৎ মর্টারশেলটি দেখতে পান। পরে বিষয়টি দ্রæত স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়। ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই মর্টারশেলটি ব্যবহার করা হয়েছিল। পুলিশ আরো জানায়, কুমিল্লা থেকে সেনাবাহিনীর আর্টিলারি শেল ডিস্পোজাল ইউনিট এসে মর্টারশেলটি নিষ্ক্রিয় করবে।
এদিকে মর্টারসেল উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। তবে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে পুলিশ পুরো এলাকাটি ঘিরে রাখে এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে থাকার আহবান জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com