ময়মনসিংহের নান্দাইলের ঐতিহ্যবাহী মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদ ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
আজ সকাল ১০ টায় অনুষ্ঠিত ঈদুল ফিতরের জামাতে প্রতিমন্ত্রীর সাথে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
নামাজ শেষে প্রতিমন্ত্রী সবার সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
Leave a Reply