বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতি, রংপুর জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তৃতীয় তলায় এ ধর্মীয় ও সম্প্রীতির অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্না। এতে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক এ কে এম ফয়জুল কবীর লিটন, সিনিয়র সহ-সভাপতি রিয়াজ শহিদ শোভন এবং সাংগঠনিক সম্পাদক মো. হাসান ফারুক,সদস্য সচিব মো: মোতাহার আলী প্রধান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোটেল মালিক সমিতির রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম হক ব্যাপারী,এনিটাইম বেকারির স্বত্বাধিকারী খাদেমুল ইসলাম প্রমুখ।
ইফতারের আগে দেশ, জাতি ও ব্যবসায়ী সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা তাদের বক্তব্যে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক ঐক্য বজায় রাখা এবং পবিত্র রমজান মাসে খাদ্যপণ্যের গুণগত মান ও ভোক্তাদের প্রতি দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সমিতির অন্যান্য সদস্য, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply