আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে বরিশালে বিশেষ টহল শুরু করেছে র্যাব-৮ এর সদস্যরা। এই টহল টিমের নেতৃত্ব দিচ্ছেন সদর কোম্পানি কমান্ডার মেজর মোঃ রওনক জাহান। ১২ মার্চ বৃহস্পতিবার দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। বরিশাল র্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে ঈদকে কেন্দ্র করে দুর-দুরান্ত থেকে কেনাকাটাসহ নানা প্রয়োজনে প্রতিদিন অসংখ্য মানুষ বরিশাল নগরীতে প্রবেশ করেন। এছাড়া ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে নারীর টানে লঞ্চ ও বাস যোগে যাত্রীরা বরিশালে আসেন। এসব যাত্রীরা রাত কিংবা ভোর রাতে বরিশাল লঞ্চ ও বাস টার্মিনালে নেমে বিভিন্ন গন্তব্যস্থলে যান। জনসাধারণের এই বাড়তি চাপকে কেন্দ্র করে এক দিকে যেমন পরিবহন ব্যবসায়ীরা অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে যাত্রী হয়রানি করার চেষ্টা করে, তেমনি কিছু অপরাধও সংঘঠিত হয়। অপরাধীরা এই সময়টাকেই তাদের অপকর্মের জন্য বেছে নেয়। যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, ব্যাবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে র্যাব-৮ ভ্রাম্যমান টহল অভিযান বৃদ্ধি করেছে। নগরী জুড়ে প্রতিদিনই র্যাবের একাধিক গাড়ি টহল দিচ্ছে। শুধু তাই নয় র্যাব-৮ এর সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মোঃ রওনক জাহানের নেতৃত্বে একাধিক টিম লঞ্চঘাট, বাসস্ট্যান্ডসহ মার্কেট এলাকায় টহল দিচ্ছে। টহল টিম কথা বলছেন পরিবহন শ্রমিক, যাত্রী, ব্যবসায়ী এবং ক্রেতাদের সাথে। নিরাপত্তা জোরদারের বিষয়ে তারা আশ্বস্ত করছেন। ফলে এর সুফলও পাচ্ছে নগরবাসী। এবার র্যাব-৮ এর বিশেষ টহল ও নজরদারি বৃদ্ধির কারনে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ রওনক জাহান জানান র্যাব-৮ এর অধিনায়কের নির্দেশে আমরা বরিশাল নগরীসহ অন্যান্য জেলাগুলোতেও সমানভাবে টহল বৃদ্ধি করেছি। যাতে করে পরিবহন যাত্রীরাসহ দুর-দুরান্ত থেকে কেনা-কাটা করতে আসা ক্রেতারা নির্বিঘ্নে তাদের প্রয়োজন সাড়তে পারেন। এছাড়াও ঈদকে কেন্দ্র করে মাদকের বিস্তার রোধে র্যাব-৮ কাজ করছে বলে তিনি জানান।
Leave a Reply