শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রগঠনের অন্যতম রূপকার। তাঁর সততা, দেশপ্রেম ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার আদর্শ আজও জনগণের রাজনৈতিক প্রেরণার উৎস। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা রেখে গেছেন। বক্তারা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
গত ১৯ জানুয়ারি রাতে চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর ৩৮ নম্বর ওয়ার্ডের ধুমপাড়া সাগর পাড় এলাকায় বন্দর থানা যুবদলের আগামীর কান্ডারী ও অন্যতম যুবসংগঠক নেতা আরিফুর রহমান আরিফের আয়োজনে ও সভাপতিত্বে এই দোয়া মাহফিল ও এতিম-দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য, বন্দর থানা বিএনপির সাবেক সফল সভাপতি ও ৩৮ নম্বর ওয়ার্ড জনতার কাউন্সিলর আলহাজ্ব মোঃ হানিফ সওদাগর।
৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, বন্দর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ হোসেন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, ও মোঃ রাসেল।
বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন রাজু, বন্দর থানা ছাত্রদলের আহ্বায়ক আবু রায়হান চৌধুরী, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি আলী আজম, যুগ্ম সম্পাদক মোঃ আলী আহসান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনু, ৩৭ নম্বর ওয়ার্ড যুবদল মোঃ সাহেদ এবং ৩৮ নম্বর ওয়ার্ড যুবদল শাহজাহান সহ, যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন।
পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ নায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply