1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ইঁদুরের বিষ খেয়ে শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু! - দৈনিক আমার সময়

ইঁদুরের বিষ খেয়ে শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু!

আলফাজ সরকার, গাজীপুর
    প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা গ্রামে ইঁদুরের বিষ খেয়ে আরিফা আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরিফা আক্তার (১৬) নিজমাওনা গ্রামের আলফাজ উদ্দিনের মেয়ে। তিনি গাজীপুরের রফিক রাজু স্কুলের শিক্ষার্থী এবং চলতি বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন ।
স্থানীয় ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকালে বাড়িতে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে প্রথমে  শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই রাশেদুল ইসলাম বলেন, আরিফার বমি থেকে ইঁদুরের গ্যাস ট্যাবলেটের তীব্র গন্ধ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সে কোনোভাবে ইঁদুরের বিষ খেয়ে ফেলেছিল। তবে কী কারণে বা কীভাবে এমন ঘটনা ঘটেছে, তা পরিবার এখনও বুঝে উঠতে পারছে না।
তিনি আরও বলেন, ছোটবেলায় তাদের মা বিদেশে চলে যাওয়ার পর দুই ভাই ও দুই বোন মিলেই সংসার চালিয়ে আসছিলেন। সম্প্রতি পরিবারে কোনো ধরনের ঝগড়া বা অস্বাভাবিক ঘটনার কথাও তিনি অস্বীকার করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com