1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
লক্ষ্মীপুরে জেলা নির্বাচন অফিসে আগুন - দৈনিক আমার সময়

লক্ষ্মীপুরে জেলা নির্বাচন অফিসে আগুন

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার ভোর ৪টার সময় জেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এস এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার ভোর চারটার দিকে এক ব্যক্তি দেয়াল টপকে জেলা নির্বাচন অফিস চত্বরে ঢুকে স্টোররুমে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে অফিসের নৈশপ্রহরী পানি ঢেলে তা নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে আগুনে ২০০৮-০৯ সালের কিছু পুরোনো ভোটার ফরম পুড়ে গেছে।

ঘটনার পর নির্বাচন অফিসসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানান, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সহকারী রিটার্নিং কর্মকর্তাদের অফিস এবং জেলার সব নির্বাচন অফিসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com