উত্তরায় বসবাসরত গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা করেছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
১৫ জুন ( বৃহস্পতিবার) দুপুরে উত্তরায় বসবাসরত গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের সাথে রাজধানীর উত্তরায় আজমপুর দি ইস্টি কুটুম কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক। সঞ্চালনায় ছিলেন মোঃ নাফিজ মাহবুব, জাতীয় সম্মেলন কমিটির সদস্য।
মতবিনিময় সভায় প্রধান অতিথির অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী দয়াল কুমার বড়ুয়া, যুগ্ম আহবায়ক প্রস্তুতি কমিটি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর অবঃ শিবলী মোঃ সাদিক,সদস্য সম্মেলন প্রস্তুতি কমিটি, পীরজাদা সৈয়দ জুবায়ের, সদস্য সম্মেলন প্রস্তুতি কমিটি,উত্তরা ১২ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি সেতু বড়ুয়া প্রমূখ।
প্রধান অতিথি জাতীয় পার্টির জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ন আহবায়ক দয়াল কুমার বড়ুয়া বলেন,ঢাকা-১৮ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার মধ্যে একটি। এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৯১নং আসন।
ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১,১৭,৪৩, ৪৪,৪৫,৪৬,৪৭,৪৮,৪৯,৫০,৫১,৫২,৫৩ নং ওয়ার্ড এবং দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ, উত্তরা এবং বিমানবন্দর থানা ও ভাটারা থানার একাংশ উত্তরখান থানার এলাকা নিয়ে গঠিত।
গ্যাস ও পানি সংকট, জলাবদ্ধতা ও রাস্তাঘাট সংকীর্ণ এই অঞ্চলের প্রধান সমস্যা। যত্রতত্র ময়লার ভাগাড়। বেশিরভাগ এলাকার রাস্তাঘাট সরু ও ভাঙ্গা । এতে চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন এই আসনের বাসিন্দারা।
গ্যাস-পানি-বিদ্যুৎ সংকট, নোংরা পরিবেশ, অতিরিক্ত মশা-মাছির উপদ্রব, বেওয়ারিশ কুকুরের উপদ্রব, চুরি-ছিনতাই, সর্বত্র মাদকের ছড়াছড়িসহ নানা সমস্যায় জর্জরিত এ এলাকার বাসিন্দারা। এতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এখনও পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা গড়ে উঠেনি। এলাকাবাসীর অভিযোগ এ এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি বহুদিন। এ এলাকায় এখনও ফুটে উঠে গ্রামের প্রতিচ্ছবি। বিগত কয়েক বছরে এ এলাকায় তেমন কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। প্রতিটি এলাকায় এখনও কাঁচা সড়ক। আর পাকা সড়কগুলোও চলাচলের অনুপযোগী।বাড়ির আশপাশে ডোবানালা বা খালি জায়গায় যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা।
আমি এমপি নির্বাচিত হলে এখানের সব উন্নয়নমূলক কাজ করে যাব। এলাকার রাস্তাঘাটের উন্নয়নসহ অবৈধ দখল, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি প্রতিরোধ করবো। আধুনিক নগরায়নের মাধ্যমে নিরাপদ জীবনযাপন নিশ্চিত করা হবে। শিক্ষা-সংস্কৃতির মান উন্নয়ন করে সবার জন্য আজীবন শিক্ষার সুযোগ তৈরি করব। গরিব-দুঃখী ও ছিন্নমূল মানুষের পাশে থেকে আজীবন সেবা করে যাব। ঢাকা ১৮ আসন একটি মডেল আসনে রূপান্তরে ভূমিকা পালন করব। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার আদর্শ ও নীতি অনুসরণ করে জলাশয় পরিষ্কার ও পরিচ্ছন্ন করে মশার বংশবিস্তার রোধ করবো। গ্যাস ও পানির সুব্যবস্থা করব। শিক্ষার মান উন্নয়নে যথাযথ চেষ্টা করবো। সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার উন্নয়নে কাজ করব।
এসময় তিনি উত্তরায় বসবাসরত গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের কে সাথে নিয়ে সকল ধরনের কাজ করার কথা বলেন।
Leave a Reply