1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি - দৈনিক আমার সময়

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি

ময়মনসিংহ প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ক্যাজুয়ালিটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন।
এ ঘটনায় তাৎক্ষণিক ওই চিকিৎসককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে এ ঘটনা ঘটে। এর একটি ভিডিও তাৎক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে সচেতন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানাগেছে, শনিবার সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্রের চিকিৎসা বিষয়ক একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে মমেক হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। সেমিনারে অংশগ্রহণের আগে তিনি হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শনে তিনি হাসপাতালের সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।

এ সময় ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন তাঁর বিভাগের সীমাবদ্ধতা, তীব্র জনবল সংকট এবং দায়িত্ব পালনের চাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এর ফলে ডিজি ও তাঁর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। এতে মহাপরিচালক ক্ষুব্ধ হলে তর্কে জড়িয়ে পড়েন ওই চিকিৎসক।

এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খানসহ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ডা. ধনদেব বর্মনকে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, পরিদর্শনে সেবার মান নিয়ে মহাপরিচালকের সঙ্গে ক্যাজুয়ালটি বিভাগের ইনচার্জ ডা. ধনদেব বর্মনের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। যা মোটেও ঠিক হয়নি। এ ঘটনায় তাকে তাৎক্ষণিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com