1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এড. নুরুল ইসলাম নুরুলের উদ্যোগে সুনামগঞ্জে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত - দৈনিক আমার সময়

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এড. নুরুল ইসলাম নুরুলের উদ্যোগে সুনামগঞ্জে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত

সাইফ উল্লাহ,  সুনামগঞ্জ প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।
আজ বুধবার সকালে শহরের তেঘরিয়া, মাদানিয়া ও সুনামগঞ্জ সরকারি শিশু পরিবার(বালিকা) দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেন সুনামগঞ্জ-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র আহব্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
এসময় অ্যাড.নুরুল ইসলাম নুরল বলেন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া বর্তমান অবস্থা সংকটাপন্ন তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতাসহ দীর্ঘায়ু কামনা করি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন। তিনি আরো বলেন, যে ভাবে সারাদেশের মানুষ গণতন্ত্রের মা বেগম খালেদার জন্য দোয়া করছেন, আমরা আশা করি খুব দ্রুত তিনি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহব্বায়ক কমিটির সদস্য আকবর আলী, এড. শেরেনূর আলী, আ ত ম মিছবাহ, নজরুল ইসলাম, কাজি নাসিম উদ্দিন লালা, বিএনপির নেতা সোয়েব আহমদ, জুয়েল মিয়া, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু, যুগ্ম আহবায়ক আব্দুর  রহিম, পৌর বিএনপির আহবায়ক সাইফুলাহ হাসান জুনেদ, যুগ্ম আহবায়ক  মোরর্শেদ আলমসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংঘটনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com