আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের মেলান্দহ উপজেলায় গণঅধিকার পরিষদের পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) রাত ৮টায় ঘোষেরপাড়া ইউনিয়নের আয়োজনে পূর্ব ছবিলাপুর গ্রামে এ পথসভা হয়।
আলহাজ্ব চাঁন মিয়া আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি লিটন মিয়া।
বক্তব্যে লিটন মিয়া বলেন, চব্বিশের জুলাই আন্দোলনে গণঅধিকার পরিষদ অগ্রণী ভূমিকা রেখেছে। নির্বাচন সুযোগ পেলে জনগণের ন্যায্য অধিকার আদায়ে কাজ করবে। তিনি দেশের শিক্ষা ও অন্যান্য খাতে চলমান দুর্নীতি ও অনিয়ম দূর করতে গণঅধিকার পরিষদের অঙ্গীকারের কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে ভুল যেন না হয়, সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে। শান্তিপূর্ণ রাজনীতি ও স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থাই তাদের লক্ষ্য বলেও জানান তিনি।
পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
Leave a Reply