গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকে সদস্য ও সহকর্মীদের অন্যতম দাবি ছিল স্বল্পমূল্যে
সঠিক স্বাস্থ্যসেবা পাওয়া।যা বর্তমান পরিচালনা পর্ষদ, বিশেষ করে চেয়ারম্যান অধ্যাপক ড: একেএম সাইফুল মসজিদ এর উদ্যোগে ১৩৯ তম বোর্ড সবার সিদ্ধান্ত অনুযায়ী, গ্রামীণ ব্যাংক মেডিকেল সেন্টার স্থাপনের মাধ্যমে বাস্তবায়ন হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো গ্রামীণ ব্যাংকের ২১ হাজার সহকর্মী এবং ১ কোটি ২ লক্ষ সদস্য পরিবারের স্বল্পমূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জ যোনের সোভাপুর সাভার শাখায় ০৯/০৫/২০২৩ তারিখে গ্রামীণ ব্যাংক মেডিকেল কর্তৃক দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়। এবং অদ্য ১৩/০৬/২০২৩ তারিখে গাজীপুর যোনের ভাওয়াল মির্জাপুর গাজীপুর শাখায় সকাল ৯.০০ ঘটিকা হইতে বিকাল ৫ .০০ ঘটিকা পর্যন্ত স্বল্পমূল্য অসহায় দারিদ্র সদস্যদের কে চিকিৎসা সেবা প্রদান করা হয়। গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের মেডিকেল সেন্টারের দুইজন ডাক্তার ইসরাত জাহান মিথুন এবং প্রিয়াঙ্কা দাস এই চিকিৎসা সেবা প্রদান করেন। এই সময়ে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক গাজীপুর যোনের যোনাল ম্যানেজার জনাব ফারুক আহম্মদ, যোনাল অডিট অফিসার জনাব মোঃ আব্দুল হালিম, কল্যাণ ব্যবস্থাপনা বিভাগের জনাব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব সঞ্জয় কুমার দাস, ও ভাওয়াল মির্জাপুর শাখার শাখা ব্যবস্থাপক নূরে আলম সিদ্দিকী।
চিকিৎসা নিতে আসা ৫৩/ম কেন্দ্রের হত দরিদ্র জয়তুন বেগম বলেন, আমরা গ্রামীণ ব্যাংকের অনেক আগের সদস্য, আমাগো মনে অনেক আনন্দ লাগতাছে, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ফ্রি সেবা পেয়ে।আল্লাহ যেন ব্যাংকের স্যারদের অনেক হায়াত বাড়িয়ে দেন আর আমাদের মত গরীব মানুষেরা যেন এইভাবে ফ্রি সেবা পেতে পারে।
Leave a Reply