1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
৮ বছর যাবৎ পলাতক আসামি মোঃ আবু নাসির (৩৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৩ - দৈনিক আমার সময়

৮ বছর যাবৎ পলাতক আসামি মোঃ আবু নাসির (৩৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৩

এম আর শোভন স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
গত ১২ জুন ২০২৩ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ০৮ বছর যাবৎ পলাতক আসামি ১। মোঃ আবু নাসির (৩৫), পিতা-আনোয়ার হোসেন মানিক, সাং-গংগা শিবপুর, থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষীপুর’কে গ্রেফতার করেছে র‌্যাব-৩।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত নাসিরের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় ২০১৫ সালের একটি ধর্ষণ মামলা রয়েছে। উক্ত মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০২২ সালে ধৃত নাসির’কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। মামলাটি রুজু হওয়ার পর থেকেই ধৃত আসামি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com