1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার - দৈনিক আমার সময়

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আসাদুজ্জামান আলম (পিতা: মৃত মফিজুর রহমান শেখ) কে রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (২৩ নভেম্বর) রাত ৮ টায় র‌্যাব-৮, সিপিএসসি বরিশালের নির্দেশনায় র‌্যাব-৩, সিপিসি-২, মগবাজার, ঢাকার সহায়তায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। র‌্যাব-৮ সূত্র জানায়, জেলার পিরোজপুর সদর থানার মাথা বেড়া এলাকার আসামি আসাদুজ্জামান আলম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুরানা পল্টন এলাকায় অবস্থানের তথ্য পেয়ে র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাব আরও জানায়, আইন-শৃঙ্খলা রক্ষা, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার এবং মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী ও প্রতারকচক্র দমনে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। দেশের নিরাপত্তা নিশ্চিতে এসব কার্যক্রমের মাধ্যমে র‌্যাব জনগণের আস্থা অর্জন করেছে। গ্রেফতারের পর আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৮, বরিশালের সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনা র‌্যাবের অগ্রাধিকারমূলক দায়িত্ব। ভবিষ্যতেও অপরাধ দমনে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com