1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঢাকার ধামরাইয়ে পুলিশ ক্যাম্প উদ্বোধন - দৈনিক আমার সময়

ঢাকার ধামরাইয়ে পুলিশ ক্যাম্প উদ্বোধন

মোঃ আব্দুল আহাদ বাবু, ঢাকা জেলা উত্তর প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ৯ জুন, ২০২৩
মাদক- সন্ত্রাস ছেড়ে এসো গাই জীবনের জয়গান
এ শ্লোগান সামনে রেখে ঢাকার ধামরাই উপজেলার বৈন্যা- কুশুরা এলাকায় পুলিশ ক্যাম্প উদ্বোধনসহ মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান উপলক্ষে ইতোমধ্যে সকল ধরণের প্রস্তুতি গ্রহণ  করা হয়েছে।
আগামীকাল শনিবার (১০ জুন) সকাল ১০ টার দিকে পুলিশ ক্যাম্প টি উদ্বোধন করবেন স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল-এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ ও ঢাকা রেঞ্জের ডি আইজি সৈয়দ নজরুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত থাকবেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদসহ জেলা উপজেলা বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে বৈন্যা নবজাগরণী সংঘ খেলার মাঠে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান।
এ পুলিশ ক্যাম্পে একজন এসআই, দুইজন এ এসআই ও ৭ জন কনস্টেবল নিয়োজিত থাকবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com