1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার - দৈনিক আমার সময়

পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

পুলিশের সাবেক ডিআইজিও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গত শুক্রবার রাতে রাজধানীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মহানগর ডিবির এক উচ্চপদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ কে এম নাহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেটির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গত শুক্রবার রাতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তদন্ত-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ছমির উদ্দিনের বড় ছেলে ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকা-ের মূল অভিযুক্ত একেএম নাহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com