1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নির্বাচন নিয়ে যে শঙ্কার কথা জানালেন মির্জা ফখরুল - দৈনিক আমার সময়

নির্বাচন নিয়ে যে শঙ্কার কথা জানালেন মির্জা ফখরুল

Reporter Name
    প্রকাশিত : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন হবে কি না, তা নিয়ে জনমনে শঙ্কা আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হলে ফ্যাসিবাদের উত্থান হবে। দেশে-বিদেশেও যা নিয়ে তৎপরতা চলছে।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল এ সময়, বাংলাদেশে উদারপন্থি রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থি রাজনীতি প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র চলছে বলেও শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, এমনটি ঘটলে বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে।

সেই সঙ্গে, সংস্কার নিয়ে কয়েকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি।বিএনপি মহাসচিব বলেন, গত ১৫ বছর ধরে খালেদা জিয়া থেকে শুরু করে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অত্যাচারের শিকার হয়েছে। এই ত্যাগকে ধারণ করতে হবে। ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখতে চাই না বাংলাদেশকে। গণতন্ত্রকে এমন জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে মুষ্টিমেয় গোষ্ঠী নয়, সার্বিক জনগণের কল্যাণ হবে।

একই সঙ্গে সব চক্রান্ত, ষড়যন্ত্র মোকাবিলার পাশাপাশি ভালো কাজ দিয়ে ক্ষমতায় যেতে হবে বলে নেতাকর্মীদের সতর্ক করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com