1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাঃগঞ্জ রূপগঞ্জে বাবুর্চি হত্যা মামলায় শাওন গ্রেফতার , অস্ত্র ও গুলি উদ্ধার - দৈনিক আমার সময়

নাঃগঞ্জ রূপগঞ্জে বাবুর্চি হত্যা মামলায় শাওন গ্রেফতার , অস্ত্র ও গুলি উদ্ধার

মোঃ শফিকুল ইসলাম আরজু, স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : শনিবার, ৩ জুন, ২০২৩
নারায়ণগঞ্জ রূপগঞ্জের  বরপা বাসস্ট্যান্ডে যুবলীগ ও ছাত্রলীগের সংর্ঘষে বাবুর্চিকে গুলি করে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি .২২ বোর রিভালবার ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. শাওন (২৩)। সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌসভার মো. মোতাহার হোসেনের ছেলে।গ্রেপ্তারকৃত যুবক ছাত্রলীগের কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতেন।
শনিবার (৩ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান,  ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে গত ৩০ মে বিকালে  রূপগঞ্জের বরপা বাসস্ট্যান্ডে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় হোটেলে প্রবেশ করে প্রতিপক্ষের একজনকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে, সেই গুলি গিয়ে লাগে হোটেলের বাবুর্চি বিল্লাল হোসেনের শরীরে। গুলিবিদ্ধ অবস্থায়  তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ১ জুন চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল মৃত্যু বরণ করেন । এ ঘটনায় ২ জুন   রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলার ৫ নং এজাহারনামীয় আসামী করা হয় শাওনকে। ২ মে গোপন সূত্রে তথ্য পেয়ে  রূপগঞ্জের মাসাবো এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে । পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে  আসামীর নিজ বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com