1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
তরুণদের কণ্ঠস্বর তুলে ধরতে চালু হলো ‘ইয়ুথ ভয়েস মেকানিজম’ - দৈনিক আমার সময়

তরুণদের কণ্ঠস্বর তুলে ধরতে চালু হলো ‘ইয়ুথ ভয়েস মেকানিজম’

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

নীতিনির্ধারণ ও শাসন প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশে চালু হলো ইয়ুথ ভয়েস মেকানিজম (YVM)। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সরকার ও জাতিসংঘের উদ্যোগে এই প্ল্যাটফর্মের নকশা পর্ব শুরু হয়েছে।

আয়োজকেরা বলছেন, এ উদ্যোগ তরুণদের কণ্ঠস্বরকে নীতি প্রণয়ন ও বাস্তবায়নে প্রতিফলিত করবে। বিশেষ করে প্রান্তিক, গ্রামীণ ও অবহেলিত সম্প্রদায়ের তরুণদের মতামত শোনা ও কাজে লাগানোই এর প্রধান উদ্দেশ্য।

নকশা পর্বে বিভাগীয় কর্মশালা, ফোকাস গ্রুপ আলোচনা, জরিপ ও সাক্ষাৎকারের মাধ্যমে তরুণদের বাস্তব অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করা হবে। এসব তথ্যের ভিত্তিতেই YVM-এর কাঠামো তৈরি করা হবে।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রানা ফ্লাওয়ারস বলেন, “শান্তিপূর্ণ ও কাঠামোগত উপায়ে তরুণদের সম্পৃক্ত করার সুযোগ তৈরি হচ্ছে। এর মাধ্যমে তারা দেশের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ গড়তে অবদান রাখতে পারবে।”

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল আলম বলেন, “এই উদ্যোগ তরুণদের চাহিদা ও আকাঙ্ক্ষা বোঝার সুযোগ দেবে। পাশাপাশি তা নীতি ও কর্মসূচিতে প্রতিফলিত করার পথও খুলে দেবে।”

ইয়ুথ ভয়েস মেকানিজম বাস্তবায়নে একটি সচিবালয় কাজ করবে, যা যুব সংগঠন, সরকারি সংস্থা ও জাতিসংঘের অংশীদারদের সঙ্গে সমন্বয় করবে। পাশাপাশি প্রতিনিধিত্বশীল যুব নেতৃত্ব নিয়ে গঠিত একটি জাতীয় স্টিয়ারিং কমিটি প্রক্রিয়াটি তত্ত্বাবধান করবে।

বিশেষজ্ঞরা বলছেন, তরুণদের অন্তর্ভুক্তি কেবল অংশগ্রহণমূলক শাসনই নয়, দেশের টেকসই উন্নয়নের পথেও ইতিবাচক প্রভাব ফেলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com