1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঢাকা বোর্ডে নতুন জিপিএ-৫ পেয়েছে ২৮৬ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ২৯৩ - দৈনিক আমার সময়

ঢাকা বোর্ডে নতুন জিপিএ-৫ পেয়েছে ২৮৬ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ২৯৩

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে।

রবিবার সকাল ১০টায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

পরীক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

নতুন ফল অনুযায়ী, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৮৬ জন পরীক্ষার্থী।

এর মধ্যে পাস থেকে জিপিএ-৫ পেয়েছে তিনজন পরীক্ষার্থী। এছাড়া ফেল থেকে পাস করেছে ২৯৩ জন।

ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর গণমাধ্যমকে জানিয়েছেন, এবার পুনঃনিরীক্ষণের জন্য মোট ৯২ হাজার ৬৭৬ হাজার পরীক্ষার্থী মোট ২ লাখ ২২ হাজার ৫৩৩টি পত্রের ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল। এর মধ্যে গ্রেড পরিবর্তন হয়েছে ২ হাজার ৯৪৬ জনের।

গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন শুধু এসএসসি পরীক্ষা দিয়েছিল ১৪ লাখ ৭৯ হাজার ৩১০ পরীক্ষার্থী। তখন পাস করে ১০ লাখ ৬ হাজার ৫৫৪ জন। পাসের হার ৬৮ দশমিক শূন্য ৪, যা গতবার ছিল ৮৩ দশমিক ৭৭ শতাংশ। এবার গতবারের চেয়ে জিপিএ-৫ কমেছে ৩৮ হাজার ৮২৭। এবার জিপিএ-৫ পায় এক লাখ ২৫ হাজার ১৮ জন। পুনঃনিরীক্ষণে এখন তা কিছু বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com